
গ্রিনল্যান্ড কেনার খরচ হতে পারে প্রায় ১ বিলিয়ন ডলার: পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের চলমান টানাপোড়েনে রাশিয়া হস্তক্ষেপ করবে না। বুধবার (২১ জানুয়ারি) নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি স্পষ্ট করে বলেন, গ্রিনল্যান্ড কার নিয়ন্ত্রণে থাকবে—এটি রাশিয়ার বিষয় নয়; যুক্তরাষ্ট্র ও ডেনমার্ককে নিজেদের মধ্যে সমাধান করতে হবে। পুতিন বলেন, “গ্রিনল্যান্ডে কী হচ্ছে, তা আমাদের একেবারেই কোনো উদ্বেগের বিষয় নয়।” পাশাপাশি তিনি ডেনমার্কের বিরুদ্ধে ঐতিহাসিক সমালোচনা








