ঢাকা | | | |

বিশ্ব

বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ করলো সৌদি

বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দিয়েছে সৌদি আরব। একইসঙ্গে বাণিজ্যিক ক্ষেত্রে জাতীয় ও গোষ্ঠী প্রতীক ব্যবহার নিষিদ্ধের কথা জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। খবর সৌদি গ্যাজেট ও গালফ নিউজের।  প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞার যৌক্তিকতা তুলে ধরে সৌদির বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ আল-কাসাবি জানিয়েছেন, বিভিন্ন প্রতীক ও লোগোতে ধর্মীয়

নরওয়ের জেলেদের জালে আটকা পড়লো মার্কিন সাবমেরিন

চলতি সপ্তাহে নরওয়ের জেলেদের একটি দল মাছ ধরার জন্য সমুদ্রে এসেছিল। তখন ৭ হাজার ৮০০ টন মার্কিন নৌবাহিনীর পারমাণবিক চালিত একটি সাবমেরিন তাদের জালে জড়িয়ে পড়ে এবং কোস্টগার্ডের কাছে অ্যালার্ম কল পৌঁছে যায়। জেলেরা প্রথমে এটিকে বড় কোনও মাছ ভাবলেও সেটি যে সাবমেরিন হতে পারে তা কল্পনাতীত ছিল। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়,

রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার অনুমতি দিলেন বাইডেন

ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একজন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই সিদ্ধান্তের ফলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে এটিএসিএমএস নামক এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন, যাতে কিয়েভ তার

ইয়েমেন উপকূলে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইয়েমেন উপকূল থেকে যাত্রা করার সময় হুথি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ। পেন্টাগনের কর্মকর্তা মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বাহিনী বাব আল-মান্দেব প্রণালীর ট্রানজিটের সময় ইরান সমর্থিত হুথিরা একাধিক হামলা চালায়। তবে সফলভাবে এসব হামলা প্রতিহত করেছে। এক সংবাদ সম্মেলনে প্যাট্রিক রাইডার বলেন, যুক্তরাষ্ট্রের দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারে অন্তত আটটি

ব্রাজিলে সুপ্রিম কোর্টের কাছে জোড়া বিস্ফোরণ, নিহত ১

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সুপ্রিম কোর্ট এবং কংগ্রেসের কাছে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছে। খবর বিবিসি ও সিএনএনের।  বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের রাজধানীর কেন্দ্রে- যেখানে দেশটির সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের প্রাসাদ অবস্থিত সেখানে বিস্ফোরণ হয়েছে। সিএনএন বলছে, একটি বিস্ফোরণ সুপ্রিম কোর্টের বাইরে ঘটেছে এবং আরেকটি কংগ্রেসের কাছে ঘটেছে। ব্রাসিলিয়ার ডেপুটি গভর্নর বলেছেন, এক ব্যক্তি কোর্টে

ট্রাম্পের ঘোষণার পরেই মাস্ক-রামাস্বামীর হুঁশিয়ারি

নির্বাচিত হওয়ার পর নতুন করে প্রায় চার হাজার পদে নিয়োগ দিতে হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। সেই তালিকায় মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পর্যন্ত নির্ধারণ করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর একে একে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবেন তাদের নাম ঘোষণা করছেন। ইতোমধ্যেই ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথ ও হোমল্যান্ড সিকিউরিটির (স্বরাষ্ট্র) জন্য ক্রিস্টি নোয়েমের নাম জানিয়েছেন।

ট্রাম্প-বাইডেন বৈঠক, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি

হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বুধবার (১৩ নভেম্বর) সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক। খবর বিবিসির।  প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত ১০টার পর ডোনাল্ড ট্রাম্প ওভালে অফিসে পৌঁছান। এদিন স্থানীয় সময় সকালে ফ্লোরিডার বাসভবন থেকে গাড়িবহর নিয়ে ট্রাম্পকে বের হতে দেখা যায়। এরপর তিনি

মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন মারা গেছেন

মালয়েশিয়ায়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন মারা গেছেন। বুধবার (১৩ নভেম্বর)  ৮৬ বছর বয়সে কুয়ালালামপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।  এক শোকবার্তায় মাহাথির মোহাম্মদ বলেন, ‘আমি এমন একজন বন্ধুকে হারালাম, যে আমার সঙ্গে জাতি-দেশ ও ধর্মের জন্য লড়াই করেছিল।’ খবর, রয়টার্সের দাইম জয়নুদ্দিন মাহাথির মোহাম্মদের মন্ত্রিসভায় দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

ইরানে হামলার তথ্য ফাঁসের পেছনে সিআইএ কর্মকর্তা উইলিয়াম রহমান?

গত মাসে ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার আগে পরিকল্পনার গোপন তথ্য ফাঁসের অভিযোগে বিদেশে যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কাজ করা এক ব্যক্তিকে আটক করেছে এফবিআই। তার বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র সরকারের হয়ে বিদেশে কাজ করা আসিফ উইলিয়াম রহমান গুপ্তচর সংস্থা সিআইএ’র কর্মকর্তা। চলতি সপ্তাহে কম্বোডিয়া থেকে তাকে আটক করা হয়। গত সপ্তাহে ভার্জিনিয়ার মার্কিন আদালতে গুপ্তচরবৃত্তি

খুলছে গাজা-রাফাহ সীমান্ত, প্রবেশের অপেক্ষায় ত্রাণ

ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা পৌঁছে দিতে মিসর-গাজা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতিসংঘসহ বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনিদের জন্য আসা জরুরি ত্রাণ মিসরীয় সীমান্তে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এদিকে ফিলিস্তিনিদের ঢল ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন করেছে মিসর। দেশটি আশঙ্কা করছে, গাজার লাখো ফিলিস্তিনি শরণার্থীকে সিনাই মরুভূমিতে ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারে ইসরায়েল। ফিলিস্তিনিদের জন্য আসা জরুরি ত্রাণ সহায়তা বিষয়ে করণীয়