
যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের ওপর হামলা চালাতে পারে: বিদেশি সূত্রের সতর্কতা
যুক্তরাষ্ট্র যে কোনো সময়ে ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালাতে পারে—এমন আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক মিডল ইস্ট আই’র এক বিশ্লেষণে বলা হয়েছে, চলতি সপ্তাহেই এমন একটি অভিযান হতে পারে, তবে পরিস্থিতি বদলে গেলে সময়সীমা পরিবর্তিতও হতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হামলার পরে ইরানের সম্ভাব্য প্রতিশোধ এবং তা কিভাবে আঞ্চলিক নিরাপত্তাকে প্রভাবিত করবে—নিয়ে মার্কিন প্রশাসনের অভ্যন্তরে মতভেদ রয়েছে।







