
মুসলিম নেতারা কাতারে হামলার নিন্দা জানাতে আলোচনা করবেন
কাতার আরব ও মুসলিম নেতাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের ঘোষণা দিয়েছে, যাতে দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানানো ও কাতারের প্রতি সংহতি প্রকাশ করা হবে। এই পরিকল্পনা সম্পর্কে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় খবর নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকের মাধ্যমে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব বিবেচনা করা








