
যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের জন্য বিশেষ জরুরি বৈঠক ডেকেছেন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হঠাৎ করে বিশ্বজুড়ে মোতায়েন মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক বিশেষ বৈঠকে অংশ নেওয়ার জন্য ডেকেছেন। এই বৈঠকটি আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হবে, যা বেশ তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যমে এই বৈঠকের খবর প্রকাশের পর পেন্টাগনের মুখপাত্র শন পারনেল তা নিশ্চিত করেছেন। তবে, এই বৈঠকের মূল উদ্দেশ্য বা আলোচ্যসূচি এখনও স্পষ্ট নয়। মার্কিন সামরিক বাহিনীতে বর্তমানে








