
বেলুচিস্তানে দুই অভিযানে ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৪১ নিহত: আইএসপিআর
পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, বেলুচিস্তানের পৃথক দুটি অভিযানে মোট ৪১ জন ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসী নিহত হয়েছে। জিও নিউজ শুক্রবার (৩০ জানুয়ারি) এই তথ্য জানায়। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ২৯ জানুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে হরনাই জেলার উপকণ্ঠে ফিতনা আল-খারিজ নামের গ্রুপের উপস্থিতি সম্পর্কে খবর পেয়ে অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় ঘাঁটিতে প্রধান আঘাত








