
প্রবীণ ভাওয়াইয়া শিল্পী অনন্ত কুমার দেব আর নেই
উত্তরাঞ্চলের খাঁটি ভাওয়াইয়া সংগীতের প্রবীণ শিল্পী, গীতিকার, সুরকার, গবেষক ও রংপুর বেতারের অতিথি প্রযোজক অনন্ত কুমার দেব আর নেই। সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১:৩০ মিনিটে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও সন্তানসহ অসংখ্য ভক্ত, শিষ্য ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে








