
‘নিশান’ উঁচিয়ে চলে গেলেন ‘কালে খাঁ’ জাভেদ
১৮৪৪ সালের বিখ্যাত ফরাসি উপন্যাস ‘করসিকান ব্রাদার্স’ বহুবার মঞ্চ ও পর্দায় নতুন রূপ পেয়েছে। ১৯৭১ সালে সেই নভেলাকে অনুবাদ করে তামিলে নির্মিত হয় ‘নিরাম নিরুপ্পাম’। পরের বছর, ১৯৭২-এ সেই ছবির হিন্দি রিমেক আসে বোম্বেতে—শিরোনাম হয় ‘গোরে অاور কালে’। তামিলের এমজিআর যে দ্বৈত চরিত্রে ছিলেন, রিমেকে সেটিই করেছেন রাজেন্দ্র কুমার। আরবসাগরের ঢেউ বয়ে এসে বুড়িগঙ্গার তীরেও আঘাত করে—যখন কোনো ছবি সাফল্য








