
আমি থাকলে সারের দাম ভবিষ্যতে বাড়বে না: কৃষি উপদেষ্টা
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন যে, তিনি থাকাকালীন সময়ে দেশের সারের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, দেশের কোথাও কোনো সারের সংকট নেই এবং সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমি থাকাকালীন সময়ে সারের দাম বাড়বে না। সচিবালয়ে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। কৃষি উপদেষ্টা উল্লেখ করেন,








