
স্বর্ণের দাম কমলো ৩৬৭৪ টাকা
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের পতনের পাশাপাশি দেশের বাজারেও চাহিদা কমে যাওয়ায় স্বর্ণের মূল্য পুনরায় হ্রাস করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক দিনের ব্যবধানে এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৬৭৪ টাকা পর্যন্ত দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সোমবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন মূল্য অনুযায়ী উঁচু মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ৪ হাজার








