
দেশের বাজারে সোনার দাম বৃদ্ধি
দেশের বাজারে আবারো সোনার মূল্যবৃদ্ধি ঘটেছে। এবার নতুন করে প্রতি ভরি উচ্চমানের সোনার (২২ ক্যারেট) দাম ১ হাজার ৬৮০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের সোনার বিক্রয়মূল্য হবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। এই নতুন দরটি আগামীকাল রবিবার থেকে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।








