
পেঁয়াজের কোনো সংকট নেই, মজুদ পরিমাণ পর্যাপ্ত: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না নামলে আমরা আমদানির সিদ্ধান্ত নেব। আজ রবিবার (৯ অক্টোবর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয় সম্মেলনকক্ষে পেঁয়াজের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, দেশে পেঁয়াজের ফলন অনেক ভালো হয়েছে এবং কোনো সংকট তৈরি হয়নি।








