
ব্যারিস্টার খোকন: ভোটাররা বলছে—আগামী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান
নোয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত সংসদ প্রার্থী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশের ভোটাররা এককথায় বলছে—আগামী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি দাবি করেন, গত ১৭ বছরে দেশে পূর্নাঙ্গ গণতন্ত্র ছিল না, ফলে সুষ্ঠু নির্বাচনও না হওয়ায় জনগণের অধিকার প্রতিবর্তিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির







