
নির্বাচন স্থির, কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে এই মন্তব্য করেন। জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে কোনো অডিও বার্তা দিয়েছেন








