
গৌরনদীতে বিনামূল্যে ছাগল-ভেড়া রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন
বরিশালের গৌরনদীতে বিনামূল্যে আট হাজার চার শ’ ছাগল ও ভেড়াকে পিপিআর রোগের টিকা দেওয়ার জন্য বিশাল কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে গৌরনদী হাইওয়ে থানার সংলগ্ন সুন্দরদী মহল্লায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ, ডা. শেখ আরিফুর রহমান,








