
টেকনাফে নামাজরত শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা; পুত্রবধূ আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলা বাহারছড়ায় নামাজরত শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগে তার পুত্রবধূ ছেনোয়ারা বেগমকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার (৩০ জানুয়ারি) আছরের নামাজের সময় বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়ার নতুন মসজিদের উত্তর পাশে। নিহতের ছেলে মো. ইদ্রিস জানান, ওইদিন তিনি নিয়মমতো দুপুরে সাগরে মাছ ধরতে যান। বিষয়টি কাজে অনুপস্থিতির সুযোগ হিসেবে নিয়ে তার স্ত্রী ছেনোয়ারা বেগম নামাজরত শাশুড়িকে








