
উখিয়ায় অসহায় পরিবারের হাতে নগদ অর্থ ও শিক্ষাসামগ্রী বিতরণ
কক্সবাজারের উখিয়ায় সমাজের পিছিয়ে পড়া ও প্রতিবন্ধী পরিবারের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে অনুষ্ঠানে শর্তসাপেক্ষ নগদ অর্থ সহায়তা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নামে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এই উপকরণ বিতরণের আয়োজন করে। বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা চারটি ইউনিয়নের মোট ৮৪টি পরিবারের হাতে প্রত্যেককে ১৮ হাজার টাকা নগদ অর্থ তুলে দেওয়া হয়। এই অর্থ পরিবারের আয় বাড়ানোর








