
টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত
সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে এক দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশমুখে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনার ফলে মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন, ঢাকার বাসিন্দা মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। আব্দুল্লাহ আল মামুন নামে








