
গাজীপুরে ত্রিবাহিনী প্রধানদের মতবিনিময় — নির্বাচন শান্তিপূর্ণ রাখতে সমন্বয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে গাজীপুরে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের এক মতবিনিময়সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে এই সভায় অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন ত্রিবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা বিভাগের








