
রাশিয়ার হামলায় কিয়েভ ও খারকিভে ১৩ জন আহত
রাশিয়ার হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে মোট ১৩ জন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। হামলার ঘটনা শনিবার (২৪ জানুয়ারি) ভোরে ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানান, শহরে রুশ হামলায় দুইজন আহত হয়েছেন; তাদের অবস্থার সঙ্গে প্রশাসন জরুরি চিকিৎসা নিশ্চিত করেছে। তিনি বলেন, দিনিপ্রো নদীর দুই পাড় জুড়ে কিয়েভের অন্তত দুইটি এলাকায় আঘাত








