
রাকসু নির্বাচন পিছিয়ে গেল
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচন নতুন করে তফসিল ঘোষণা করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ভোট গ্রহণ আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম একটি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। নতুন এই তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ৩১ আগস্ট। মনোনয়নের আবেদনপত্র দাখিলের শেষ তারিখ








