
যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করলে এলাকার চিত্র সাহসিকতার সাথে বদলে যাবে: রাণীশংকৈলে ব্যারিষ্টার রুকুনুজ্জামান
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিষ্টার রুকুনুজ্জামান বলেছেন, দেশের রাজনীতিতে যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে আসলে এলাকার চিত্র দৃশ্যমানভাবে পরিবর্তন হবে। তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে যদি আমাদের মতো যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা হয়, তবে এলাকার উন্নয়ন দ্রুত আরও এগিয়ে যাবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার বিএম কলেজ হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ওই সভায় এলাকার








