ঢাকা | রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ

পাচারকৃত অর্থ পেটের ভেতর থেকেও উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মহান আল্লাহ্ যদি তাদের সফল করেন, ক্ষমতায় গেলে পাচার করা অর্থ—even যদি কেউ তা পেটের ভেতর লুকিয়ে রাখে—তাও উদ্ধার করে আনা হবে। তিনি আরও বলেন, ন্যায়বিচার সবাইকে সমানভাবে নিশ্চিত করতে চান। গ্রামের গরিব একজন অপকর্ম করলে যে সাজা পাবে, একই অপরাধে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিও একই রকম দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি হবেন। আইন হবে সবার

বগুড়ার সোনাতলায় জামায়াতকর্মীর বাড়িতে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগ

বগুড়ার সোনাতলা উপজেলায় জামায়াতে ইসলামীর এক কর্মীর বাড়িতে গত ২৮ জানুয়ারি রাতে বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনা নিয়ে সাংগঠনিকভাবে প্রতিবাদ ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলে আজ জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করেছে। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট মো. শাহীন মিয়া সংবাদ সম্মেলনে জানান, ওই রাতে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের জামায়াতে ইসলামীর কর্মী

সোনাতলায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোট কর্মকর্তাদের প্রশিক্ষণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়ার সোনাতলা উপজেলায় ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ঢাকা-এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। প্রধান অতিথি ছিলেন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী শীত উৎসব উদ্বোধন

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী শীত উৎসব-১৪৩২ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বিকেলে এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্যের সহধর্মিনী মোছা. মাহমুদা আক্তারসহ বিভিন্ন শিক্ষক ও অতিথিবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, বাঙালির চিরায়ত লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের

নির্বাচন ঘনিয়ে আসায় সহিংসতায় উদ্বিগ্ন মানুষ: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, নির্বাচনী পরিস্থিতি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশে সহিংসতা ও সংঘর্ষ বেড়ে মানুষ উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। বিভিন্নভাবে শক্তি প্রদর্শন ও ভয়ভীতি সৃষ্টি করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে, এতে করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ঢাকা থেকে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে রংপুর এসে পৈত্রিক বাড়ি ‘স্কাইভিউ’তে সাংবাদিকদের সঙ্গে

মিঠাপুকুরে অবৈধ মাটি উত্তোলনে আবাদি জমি ক্ষতিগ্রস্ত, কৃষক দিশাহারা

রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের আশকুরপুর চৌপাতিতে দিন দিন প্রকাশ্যে ভেকু মেশিন ও ট্রাক ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, এতে উর্বর আবাদি জমি ধ্বংসের সম্মুখীন এবং এলাকার যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। মাঠপর্যবেক্ষণে দেখা যায়, ফসলি জমির উর্বর উপরের মাটি কেটে নেওয়া হচ্ছে। কৃষকরা জানান, জমির উপরিভাগ কেটে নেওয়ার ফলে মাটির আদ্রতা ও উর্বরতা নষ্ট

শ্যামনগর উপকূলে শিশু শ্রম ও বাল্য বিবাহ উদ্বেগজনকভাবে বেড়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় ইউনিয়নগুলোতে শিশু শ্রম ও বাল্য বিবাহ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগে জীবিকা হারনাে এবং অনিয়ন্ত্রিত ইটভাটার কারণে শিশুরা স্কুল ছেড়ে কাজ করতে বাধ্য হচ্ছে; একই সঙ্গে অভাব ও অনিশ্চয়তার কারণে অল্প বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, কৈখালী, নুরনগর, পদ্মপুকুর, গাবুরা, মুন্সীগঞ্জসহ একাধিক ইউনিয়নে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশুদের নিয়মিতভাবে ইটভাটা,

সোনারগাঁওয়ে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক

সোনারগাঁওয়ের পাচানী এলাকায় বুধবার বিকেল সাড়ে চারটার দিকে দুইজনকে পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা গেছে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা হামিদ আলীর গ্রুপ ও কুরবানপুর এলাকার রাসেল দলকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সংঘর্ষের এক পর্যায়ে হামিদের সমর্থক মফিজুল ইসলাম মাহি ও তার সহযোগী মাইদুল ইসলাম জিয়া পিস্তল বের করে স্থানীয়দের সামনে ফাঁকা

নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের নিউজ২৪ লাইভ ও গণসংযোগ

বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সংসদ প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের উপস্থিতিতে নিউজ২৪-এর একটি লাইভ টকশো অনুষ্ঠিত হয়েছে। টকশো শেষে তিনি কুন্দারহাট এলাকায় গণসংযোগও করেন। লাইভ টকশোটি বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়। টকশোতে ড. মোস্তফা ফয়সাল পারভেজের সাক্ষাৎকার নেন নিউজ২৪-এর বগুড়া জেলা প্রতিনিধি আব্দুস সালাম বাবু। টকশোতে তিনি আসন্ন ত্রয়োদশ

ফতুল্লায় বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা শাসনগাঁও থেকে বিদেশি এক পিস্তল ও একটি ম্যাগজিনসহ এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আসামির নাম মাইনুল ইসলাম পাভেল (৩৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (কে সার্কেল) হাসিনুজ্জামের নির্দেশনায় ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃত্বে শাসনগাঁওয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে